জনাব নাফিসের মেধাসম্পদটির ধরন বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাফিসের মেধাসম্পদটির ধরন হলো কপিরাইট। সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র যে আইনগত অধিকার নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয় তাকে কপিরাইট বলে। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, সাহিত্যকর্ম, চলচ্চিত্র, সংগীত, ভাস্কর্য, বিভিন্ন কম্পিউটার ভিত্তিক গেইম, সফটওয়্যার কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। দৃশ্যপট-১ এ দেখা যায়, জনাব নাফিস কম্পিউটারের একটি নতুন গেম উদ্ভাবন করে অনেক টাকা উপার্জন করেন। পরবর্তীতে তার উদ্ভাবিত গেমস নকল করে সায়েম নামে এক ব্যক্তি বাজারে ছাড়ে। তাই নাফিস ক্ষুব্ধ হয়ে সায়েমের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা করে। এতে সায়েম সাজাপ্রাপ্ত হয়। মূলত কপিরাইট নিবন্ধন থাকার ফলে নাফিস আইনের কাছে এই প্রতিকার পায়। নাফিসের উদ্ভাবিত গেমটির কপিরাইট নিবন্ধন থাকায় এর একক স্বত্ব বা মালিকানা কেবল নাফিসের। তাই তার উদ্ভাবিত গেইমটি তিনি ছাড়া আর অন্য কোনো পক্ষ বাজারজাত করতে পারবে না। যদি তিনি তার উদ্ভাবিত গেইমটির কপিরাইট নিবন্ধন না করতো তাহলে অন্য পক্ষ অর্থাৎ সায়েম খুব সহজেই গেইমটি নকল করে লাভবান হতে পারতো। কিন্তু কপিরাইট নিবন্ধন করার ফলে তার গেইমটি আইনগত সুরক্ষা পায়। এক্ষেত্রে প্রকৃত উদ্ভাবক বা আবিষ্কারক হিসেবে নাফিস যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তিনি নকলকারীর অর্থাৎ সায়েমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান কপিরাইট আইন অনুযায়ী নকলকারী সায়েম গেইমটির বাজারজাত বন্ধ করতে বাধ্য হবে এবং আইনগত সাজা ভোগ করবে। অর্থাৎ নাফিসের করা এই কপিরাইট নিবন্ধনের কারণেই সায়েম সাজাপ্রাপ্ত হয়। তাই বলা যায়, জনাব নাফিজের করা মেধাসম্পদটি হলো কপিরাইট।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব নাফিসের মেধাসম্পদটির ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর