ব্যবসায় সম্প্রসারণে জনাব কামরুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় সম্প্রসারণে জনাব কামরুলের মধ্যে উদ্যোক্তার 'ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা' গুণটি প্রতিফলিত হয়েছে। উদ্যোগ নিলে সবসময় সফলতা আসবে এমন নয়। এক্ষেত্রে ব্যর্থতাও আসতে পারে। তাই একজন উদ্যোক্তা ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ করেন। পরবর্তীতে সফল হওয়ার জন্য আগের ভুলগুলো সংশোধন করে নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর এটিই হলো ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। উদ্দীপকের জনাব কামরুল কোনোরূপ ধারণা ছাড়া ময়মনসিংহে একটি মাছের খামার প্রতিষ্ঠা করেন। যার ফলাফলস্বরূপ সে লোকসানের সম্মুখীন হন। পরবর্তীতে তিনি মাছ চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। যার ফলে সে প্রথমদিকে তার লোকসান হওয়ার কারণ অর্থাৎ ভুলগুলো অনুসন্ধান করতে পারে এবং সেগুলো বিশ্লেষণ করে সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করে নতুন উদ্যমে কাজ শুরু করে সফলতা অর্জন করেন। জনাব কামরুল মূলত তার ভুল থেকে শিক্ষা নিয়েই এই সফলতা অর্জনে পুনরায় কাজ শুরু করেন। তাই বলা যায়, ব্যবসায় সম্প্রসারণে জনাব কামরুলের মধ্যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতার গুণটিই ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণে জনাব কামরুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রতিফ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর