বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি পরিশোধ না করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধ না করা যৌক্তিক বলে আমি মনে করি। যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পাদিত সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতির বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বিমা চুক্তি বলে। বিমাকারী প্রতিষ্ঠান বিমাকৃত ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট কোনো ঝুঁকি উল্লেখপূর্বক নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে এই চুক্তি সম্পাদন করে থাকেন। উদ্দীপকের মি. রায়হান একটি টেক্সটাইল মিলের মালিক। তার মিলের শ্রমিকদের নিরাপত্তার জন্য তিনি ফারইস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ এর নিকট আট কোটি টাকা মূল্যের বিমা চুক্তি করেন। সম্প্রতি তার মিলটি ভূমিকম্পে ধসে পড়লে তিনি বিমা কোম্পানির নিকট দাবি পেশ করেন, কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায়। বিমা চুক্তিতে উল্লিখিত বিসয়বস্তুর সাথে বাস্তবে সংগঠিত বিষয়বস্তুর মিল না থাকলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে না। মি. রায়হান তার মিলে কর্মরত শ্রমিকদের জন্য জীবন বিমা চুক্তি করেছিলেন। এক্ষেত্রে তার মিলে কর্মরত শ্রমিকরা কোনো দুর্ঘটনাবশত বা অনিবার্য কোনো কারণে যদি মৃত্যুবরণ করেন তাহলে বিমা কোম্পানি বিমা চুক্তি অনুযায়ী অর্থ প্রদানে বাধ্য থাকতো। কিন্তু এখানে তার মিলটি ভূমিকম্পে ধসে পড়ে। এতে তার ব্যবসায়িক বা আর্থিক ক্ষতি হলেও শ্রমিকদের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ তার করা বিমা চুক্তির যে বিষয় ছিল তার সাথে বাস্তবে হওয়া ঘটনার কোনো মিল নেই। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে মিলের ক্ষতিতে ক্ষতিপূরণ দেওয়ার কোনো শর্ত বিমা চুক্তিতে উল্লিখিত ছিল না বলেই বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। যেহেতু বিমা চুক্তি বহির্ভূত কোনো বিষয় বা কোনো কারণের জন্য বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধে বাধ্য থাকে না। তাই উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধ না করা যৌক্তিক বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি পরিশোধ না করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর