“সাহসী উদ্যোগই জনাব কামরুলকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে”-উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "সাহসী উদ্যোগই জনাব কামরুলকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে”- বক্তব্যটি যথার্থ। উদ্যোক্তার একটি বড় গুণ হলো তার সাহস। এটি উদ্যোক্তাকে ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করে। একজন উদ্যোক্তা কখনো ব্যর্থতায় নিমজ্জিত হয়ে পিছু ফিরে আসে না; বরং ব্যর্থতার কারণ অনুসন্ধান করে তিনি নতুনভাবে পুনরায় তার কাজ শুরু করেন, তাই যে উদ্যোক্তার মধ্যে 'সাহস' নেই সে কখনো সফলতা অর্জন করতে পারে না। উদ্দীপকের জনাব কামরুল একটি মাছের খামার প্রতিষ্ঠা করেন। মাছ চাষ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বা ধারণা না থাকায় প্রথমদিকে তিনি লোকসানের সম্মুখীন হন। পরবর্তীতে মাছ চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে তিনি নতুন উদ্যমে ব্যবসায়ে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি দুইটি খামারের মালিক এবং তিনি নিয়মিত বিদেশে মাছ রপ্তানি করেন। জনাব কামরুল লোকসানকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পরবর্তীতে হাতে-কলমে শিক্ষা নেওয়া অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেন। ফলে তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করতে পেরেছেন। অতীতের করা ভুলগুলোকে সংশোধন করে নতুন উদ্যমে কাজ শুরু করে বর্তমানে বিদেশে মাছ রপ্তানি করে তিনি বৈদেশিক মুদ্রাও অর্জন করছেন। লোকসানের ভয়ে খামার বন্ধ না করে দিয়ে হাতেকলমে শিক্ষা নিয়ে পুনরায় কাজ শুরু করার মাধ্যমে তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর এই সাহসিকতার কারণেই তিনি তার কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। তাই বলা যায়, জনাব কামরুলের ব্যবসায়ে সফলতা আনয়নে তার সাহসী উদ্যোগই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
“সাহসী উদ্যোগই জনাব কামরুলকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে”-উদ্দীপকের আ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর