উদ্দীপকে জনাব সৌমেন অনুমতির জন্য কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সৌমেন অনুমতির জন্য BSTI এর দ্বারস্থ হয়েছেন। বাংলাদেশে পণ্যমান নিয়ন্ত্রক সংস্থা হলো Bangladesh Standards & Testing Institution (BSTI)। বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তা হলো বিএসটিআই। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত একটি সংস্থা। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে। উদ্দীপকের জনাব সৌমেন কিছু ভোগ্যপণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি একটি প্রতিষ্ঠানের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। এক্ষেত্রে পণ্য উৎপাদন করতে কী কী উপাদান ব্যবহৃত হবে এর তথ্য প্রতিষ্ঠানটিকে দেন। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন এবং সরকার কর্তৃক নিয়োজিত। প্রয়োজনীয় তথ্যাদি পেয়ে এ প্রতিষ্ঠানটি জনাব সৌমেনের প্রতিষ্ঠান পরিদর্শনে যায়। তালিকা অনুযায়ী পণ্য উৎপাদন না হওয়ায় প্রতিষ্ঠানটি তাকে জরিমানা করে। এটি বিএসটিআই-এর কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সৌমেন অনুমতির জন্য BSTI নামক প্রতিষ্ঠানটির দারস্থ হয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে জনাব সৌমেন অনুমতির জন্য কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন? …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর