উদ্দীপকে জনাব জসিমের ব্যবসায় সহযোগিতা করা প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: জনাব জসিমের মতো ব্যবসায়ীদের নিকট সহযোগিতার জন্য বিমার গুরুত্ব অত্যধিক বলে আমি মনে করি। বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যকার সম্পাদিত চুক্তি। এতে বিমাকারী বিমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকির বিপরীতে ক্ষতিপূরণ দিতে সম্মত হন। এটি ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে। উদ্দীপকে জনাব জসিম একজন ব্যবসায়ী। সে তার পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে। বর্তমান সে তার পণ্য বিভিন্ন জেলায় বিক্রি করতে চাচ্ছে। তার প্রতিষ্ঠানের বিভিন্ন ঝুঁকি বিবেচনা করে ব্যবসায় করার সাহস পাছে না। তাই বিমা কোম্পানির নিকট দারস্থ হয়। প্রতিষ্ঠানের সাথে অর্থের বিনিময়ে জনাব জসিম বিমা চুক্তি সম্পাদন করেছে। এক্ষেত্রে এ বিনিময়কৃত অর্থ প্রিমিয়াম হিসেবে বিবেচিত হবে। প্রিমিয়ামের বিনিময়ে প্রতিষ্ঠানটি তাকে সম্ভাব্য ঝুঁকি থেকে ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা দিয়েছে। এ নিশ্চিয়তার কারণেই সে অন্য জেলায় পণ্য পাঠাতে সাহস পাচ্ছে, যা তাকে পরবর্তীতে সফল করেছে। এখন অন্য জেলায় পণ্য পাঠানোর সময় পরিবহণগত কারণে তার পণ্যের ক্ষতি, চুরি বা বিনষ্ট হলে এর বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ পাবে। আর এ ক্ষতিপূরণের অর্থ দিয়ে সে তার ব্যবসায় চলমান রাখতে পারবে। তাই বলা যায়, জনাব জসিমের ব্যবসায় সহযোগিতার জন্য বিমার গুরুত্ব অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে জনাব জসিমের ব্যবসায় সহযোগিতা করা প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর