জনাব আবু সালেককে কী বলে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কার্যক্রমের প্রেক্ষিতে জনাব আবু সালেককে ব্যবসায় উদ্যোক্তা বলা যায়। ফলাফল অনিশ্চিত জেনেও যিনি ব্যবসায় স্থাপন ও সফলভাবে পরিচালনা করেন তিনিই ব্যবসায় বা শিল্পোদ্যোক্তা। উদ্যোক্তারা ঝুঁকি আছে জেনেও ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করেন। একজন উদ্যোক্তা নিজের চেষ্টায় নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারেন।আবার, তিনি অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করেন। উদ্দীপকের জনাব আবু সালেকদের বাড়িতে ছয় বিঘা জমি নিয়ে একটি বিশাল পুকুর আছে। পুকুরটিতে কচুরিপানা ছিল। আবু সালেক পরিশ্রমের মাধ্যমে সেটি পরিষ্কার করে মাছ চাষ শুরু করেন। এ কাজে তাকে ঝুঁকি নিতে হয়েছে। কারণ ব্যবসায়ের ফলাফল সবসময় অনিশ্চিত। আর ঝুঁকি না নিলে মুনাফা অর্জন করা যায় না। আবার, কঠোর পরিশ্রম ও সুদক্ষ পরিকল্পনার মাধ্যমে তিনি ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণ করেন। এছাড়াও তার ব্যবসায়ে অন্যদের কর্মসংস্থান হয়। জনাব আবু সালেকের কর্মকাণ্ডগুলো ব্যবসায় উদ্যোক্তার কাজের সাথে মিলে রয়েছে। তাই বলা যায়, জনাব আবু সালেক একজন ব্যবসায় উদ্যোক্তা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব আবু সালেককে কী বলে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর