জনাব আরেফিনের ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আরেফিনের ব্যবসায়ে রূপগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে কোনো বস্তুর রূপ বা আকার পরিবর্তন করা হয়। এটি পণ্য উৎপাদনের সাথে জড়িত। প্রাকৃতিক সম্পদ বা কাঁচামালের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়। এভাবে মানুষ ব্যবহার উপযোগী পণ্য পেয়ে থাকে। জনাব আরেফিন আসবাবপত্রের ব্যবসায় করেন। এজন্য প্রথমে তিনি উন্নতমানের কাঠ সংগ্রহ করেন। এরপর কাঠ চেরাই করে তিনি আসবাবপত্র তৈরি করেন। এভাবে তিনি প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করেন। ফলে তা মানুষের ব্যবহার উপযোগী হয়ে থাকে। তাই বলা যায়, জনাব আরেফিন রূপগত উপযোগ সৃষ্টি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব আরেফিনের ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর