বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেগমের সফলতা কীভাবে ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেগমের ব্যবসায়ের সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সফল উদ্যোক্তাগণ ব্যবসায় উদ্যোগ নিয়ে নিজের ও অন্যদের কর্মসংস্থান করেন। এছাড়া তারা সম্পদের যথাযথ ব্যবহার, ভোক্তার চাহিদা পূরণ ও উৎপাদন বাড়াতে অবদান রাখেন। এভাবে উদ্যোক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করেন। উদ্দীপকের মমতা বেগম স্বল্প পুঁজি নিয়ে ব্লক-বাটিক ও এমব্রয়ডারির ব্যবসায় শুরু করেন। এ কাজে দক্ষতা অর্জনে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। নিজের ওপর আত্মবিশ্বাস ও সৃজনশীলতার কারণে শুরুতেই তিনি ব্যবসায়ের কাজে সফল হন। বর্তমানে তার কাপড়ের জনপ্রিয়তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মমতা বেগমের সফলতা বেকার যুব সমাজকে অনুপ্রাণিত করবে। ফলে তারা ব্যবসায় উদ্যোগে উৎসাহী হবে। এতে দেশের মানুষের, কর্মসংস্থান ও জীবনমান বাড়বে। এছাড়াও, তাদের নেওয়া উদ্যোগে সার্বিকভাবে দেশের উৎপাদন ও আয় বাড়বে। তাদের ব্যবসায় প্রদত্ত কর দেশের অর্থব্যবস্থাকে শক্তিশালী করবে। আর এ অর্থকে কাজে লাগিয়ে সরকার দেশের উন্নয়ন ঘটাতে পারবে। তাই আমার মতে, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেগমের ব্যবসায়ের সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেগমের সফলতা কীভাবে ভূমিকা রাখ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর