একজন সফল উদ্যোক্তার গুণাবলির সঙ্গে মমতা বেগমের কোন গুণগুলোর মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: একজন সফল উদ্যোক্তার গুণাবলির সাথে মমতা বেগমের আত্মবিশ্বাস ও সৃজনশীলতার গুণাবলির মিল খুঁজে পাওয়া যায়। সফল উদ্যোক্তার অন্যতম একটি গুণ আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি, ব্যবসায়ে তার তত বেশি সাফল্য আসে। অন্যদিকে, সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করা হয়। এটির মাধ্যমে উদ্যোক্তা তার কাজের ক্ষেত্র ও পদ্ধতিতে নতুনত্ব আনেন। উদ্দীপকের মমতা বেগম ব্লক-বাটিক ও এমব্রয়ডারির ব্যবসায় শুরু করেন। শুরু থেকেই তার নিজের ওপর তার বিশ্বাস ও সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ ছিল। এছাড়া দক্ষতার সাথে কাজ করতে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এর ফলে অল্প সময়েই তিনি ব্যবসায়ে সফল হন। বর্তমানে তার কাপড় দেশের বিভাগীয় শহরের বড় বড় শপিংমলে বিক্রি হচ্ছে। আত্মবিশ্বাস ও সৃজনশীলতা সফল উদ্যোক্তার গুণ। মমতা বেগমের মধ্যেও সফল উদ্যোক্তার আত্মবিশ্বাস ও সৃজনশীল কাজের গুণাবলির মিল লক্ষ করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
একজন সফল উদ্যোক্তার গুণাবলির সঙ্গে মমতা বেগমের কোন গুণগুলোর মিল খুঁ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর