উদ্দীপকে মি. রয়েলের চুক্তির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. রয়েল ফ্রানসাইজিং চুক্তি করেছেন। এ চুক্তির মাধ্যমে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে এর পণ্য তৈরি ও বিক্রির অনুমতি পাওয়া যায়। এখানে ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা, ফ্রানসাইজ এলাকা প্রভৃতি বিষয় উল্লেখ থাকে। উদ্দীপকের মি. রয়েলের একটি বৈদ্যুতিক বাল্ব তৈরির কারখানা আছে। বর্তমানে তিনি চীনের একটি কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। চুক্তি মতে তিনি শুধু ঐ কোম্পানির বৈদ্যুতিক বাল্ব তৈরি ও বিক্রি করবেন। আবার ঐ কোম্পানি থেকেই বৈদ্যুতিক বাল্ব তৈরির সরঞ্জাম আমদানি করতে হবে। এক্ষেত্রে মি. রয়েলের কারখানা হলো ফ্রানসাইজি। আর চীনের কোম্পানি হলো ফ্রানসাইজর। এসব বৈশিষ্ট্য ফ্রানসাইজিং চুক্তির সাথে সম্পর্কিত। তাই বলা যায়, মি. রয়েল ফ্রানসাইজিং চুক্তি করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে মি. রয়েলের চুক্তির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর