শেয়ারFacebookWhatsApp

দেশের অর্থনীতিতে জনাব মিজানের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: দেশের অর্থনীতিতে জনাব মিজানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। উদ্যোক্তারা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অন্যদিকে, তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়গুলো বহু বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি হয়। উদ্দীপকের জনাব মিজান ঋণ নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথমদিকে ব্যবসায় লোকসান হলেও তিনি হতাশ না হয়ে ঐ ব্যবসায়ের কাজ অব্যাহত রাখেন। এভাবে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি সফল ব্যবসায়ী। এখন তিনি ২৫০ জন লোকের কর্মসংস্থানও করেছেন। এছাড়া তিনি মাছ চাষের প্রশিক্ষণ দেন। জনাব মিজান তার ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নিজের ও অন্যের কর্মসংস্থান করেছেন। তার প্রতিষ্ঠানে কাজ করে কর্মীরা দেশের মাথাপিছু আয় বাড়াতে ভূমিকা রাখছে। অন্যান্য গ্রামের চাষিরাও তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মাছ চাষ শুরু করেছে। এভাবে তার ব্যবসায়টি দেশের মোট উৎপাদন ও জাতীয় আয় বাড়াতে সাহায্য করছে। এছাড়াও তার ব্যবসায়ের প্রদত্ত রাজস্ব দেশের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে। এ অর্থ সরকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে দেশের অর্থনীতিতে জনাব মিজান ভূমিকা রাখছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

দেশের অর্থনীতিতে জনাব মিজানের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উদ্দীপক

বিএ পাস করার পর জনাব মিজান ২০,০০০ টাকা ঋণ নিয়ে গ্রামের ৩টি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথম ২ বছর তিনি কোনো লাভের মুখ দেখেননি। তাতে গ্রামের লোকেরা তাকে মাছ চাষ ছেড়ে চাকরি করার পরামর্শ দেন। কিন্তু তিনি থেমে না গিয়ে মাছ চাষের ব্যবসায় অব্যাহত রাখেন। বর্তমানে তার পুকুরের সংখ্যা ২০টি। সেখানে ২৫০ জন শ্রমিক কাজ করেন এবং তার খামারের মাছ এখন বিদেশেও রপ্তানি হয়। তাকে দেখে অন্যান্য গ্রামের অনেক চাষী উৎসাহিত হয়ে মাছ চাষ শুরু করেছে এবং অনেকেই তার কাছ থেকে হাতে-কলমে মাছ চাষ শিখতে আসে।

Barisal · 2022

উত্তর

সরকার কর্তৃক সুযোগ-সুবিধা দেওয়া এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করা হলো সরকারি পৃষ্ঠপোষকতা।

উত্তর

ব্যবসায়ে ঝুঁকি এড়ানোর জন্য বিমা করা প্রয়োজন। বিমার মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার ব্যবসায় বা কোনো সম্পত্তির ঝুঁকি গ্রহণ করে। এতে নির্দিষ্ট কারণে ব্যবসায় বা সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। এভাবে ব্যবসায়ের ঝুঁকি এড়ানো যায়।

উত্তর

জনাব মিজানের ব্যবসায় উন্নতির জন্য একজন সফল উদ্যোক্তার অধ্যবসায়ের গুণটি পরিলক্ষিত হয়েছে। একজন উদ্যোক্তা তার উদ্যোক্তাসুলভ গুণাবলির মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। তবে, ব্যবসায় উদ্যোগ নিলেই সফলতা আসে না। এক্ষেত্রে ব্যর্থ হলে থেমে না থেকে ব্যবসায় অব্যাহত রাখতে হয়। উদ্যোক্তার এ গুণটিই হলো অধ্যবসায়। উদ্দীপকের জনাব মিজান ঋণ নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথম ২ বছর তার ব্যবসায়ে লোকসান হয়। তাই গ্রামের লোকেরা তাকে ব্যবসায় ছেড়ে চাকরি করতে বলেন। কিন্তু তিনি হতাশ হননি। বরং, তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আর এ ব্যবসায়ের কাজ অব্যাহত রেখে একপর্যায়ে ২০টি পুকুরের মালিক হন। এখন তিনি বহু চাষীর উৎসাহের কারণ। এছাড়াও বর্তমানে তিনি দেশের বেকারত্ব দূরীকরণেও অবদান রাখছেন। জনাব মিজানের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েও ব্যবসায় চালিয়ে যাওয়ার বিষয়ট অধ্যবসায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটি সফল উদ্যোক্তার একটি গুণ। তাই বলা যায়, জনাব মিজানের ব্যবসায় উন্নতিতে একজন সফল উদ্যোক্তার অধ্যবসায়ের গুণটি ফুটে ওঠেছে।

উত্তর

দেশের অর্থনীতিতে জনাব মিজানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। উদ্যোক্তারা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অন্যদিকে, তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়গুলো বহু বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি হয়। উদ্দীপকের জনাব মিজান ঋণ নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথমদিকে ব্যবসায় লোকসান হলেও তিনি হতাশ না হয়ে ঐ ব্যবসায়ের কাজ অব্যাহত রাখেন। এভাবে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি সফল ব্যবসায়ী। এখন তিনি ২৫০ জন লোকের কর্মসংস্থানও করেছেন। এছাড়া তিনি মাছ চাষের প্রশিক্ষণ দেন। জনাব মিজান তার ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নিজের ও অন্যের কর্মসংস্থান করেছেন। তার প্রতিষ্ঠানে কাজ করে কর্মীরা দেশের মাথাপিছু আয় বাড়াতে ভূমিকা রাখছে। অন্যান্য গ্রামের চাষিরাও তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মাছ চাষ শুরু করেছে। এভাবে তার ব্যবসায়টি দেশের মোট উৎপাদন ও জাতীয় আয় বাড়াতে সাহায্য করছে। এছাড়াও তার ব্যবসায়ের প্রদত্ত রাজস্ব দেশের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে। এ অর্থ সরকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে দেশের অর্থনীতিতে জনাব মিজান ভূমিকা রাখছেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।