উদ্দীপকের জনাব রাকিবের সফলতার পেছনে ব্যবসায় উদ্যোগের পরিবেশের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: জনাব রাকিবের সফলতার পেছনে ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশের উন্নত অবকাঠামো, সরকারি পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা উপাদানগুলোর ভূমিকা রয়েছে। ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে এর অবকাঠামোগত সুবিধা ও সঠিক স্থানের ওপর। এক্ষেত্রে উন্নত অবকাঠামো হলো উন্নত রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতি আনুষঙ্গিক সুবিধা। অন্যদিকে, সরকারি পৃষ্ঠপোষকতা ব্যবসায় উদ্যোগ সম্প্রসারণ ও সমৃদ্ধ করে। এটি দেশীয় উদ্যোক্তাদের কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সেবা দিয়ে থাকে। এ উপাদান দুটি ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। উদ্দীপকের রাকিব সরকার কর্তৃক নির্দিষ্ট স্থানে একটি মাছের খাদ্য তৈরির কারখানা গড়ে তোলেন। তার ব্যবসায়ের অবস্থান বাইপাস রোডের পাশে। এর ফলে তার পণ্যের চাহিদা বেশি। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এতে মূলধনের প্রয়োজন হলে স্থানীয় সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ নেন। রাকিবের ব্যবসায়টি বাইপاس রোডের পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো। ফলে তার পণ্যের বিক্রি বেশি হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পণ্য বহনে বিশেষ সুবিধা পাওয়া যায়। এতে ক্রেতাসমাগমও বেশি থাকে। ফলে ভালো মুনাফা হয়। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে জনাব রাকিব কারখানা স্থাপনে সুবিধা পান। আর ঋণ নেওয়ার ফলে নিজের আর্থিক সক্ষমতা বাড়ান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের এ ধরনের ঋণ দেয়। এ পর্যাপ্ত পুঁজি নিয়ে তিনি ব্যবসায়ের আওতা বাড়িয়ে লাভবান হন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। সুতরাং, উন্নত অবকাঠামো, সরকারি পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা থাকায় জনাব রাকিব ব্যবসায়ে সফল হন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাকিবের সফলতার পেছনে ব্যবসায় উদ্যোগের পরিবেশের ভূমিক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর