শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফিরোজা বেগম কোন ধরনের বিমা করেছিল? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে ফিরোজা বেগম জীবন বিমা করেছিল। এ ধরনের বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। এ বিমায় বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় পরে বিমাকৃত অর্থ ফেরত দেয়। বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় উত্তরাধিকারীর আর্থিক সংকট কাটানোর জন্য জীবন বিমা করা হয়। উদ্দীপকের ফিরোজা বেগম সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমা কোম্পানির সাথে চুক্তি করেন। ভবিষ্যতের আর্থিক সংকট মোকাবেলার জন্য তিনি এটি করেন। তিনি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে প্রিমিয়াম দেন। বিনিময়ে প্রতিষ্ঠানটি মেয়াদপূর্তিতে ফিরোজা বেগম বা তার মনোনীতদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কয়েক বছর পর হঠাৎ ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন। বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে। এসব বৈশিষ্ট্য জীবন বিমার সাথে মিলে যায়। সুতরাং, ফিরোজা বেগম জীবন বিমা করেছিলেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকে ফিরোজা বেগম কোন ধরনের বিমা করেছিল? বর্ণনা করো।

উদ্দীপক

ফিরোজা বেগম সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমা কোম্পানির সাথে চুক্তি করেন। কয়েক বছর পর হঠাৎ ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন এবং বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে সমস্ত' টাকা পরিশোধ করেন। বিমা কোম্পানির ওপর সন্তুষ্ট হয়ে ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিল তার গাড়ি ব্যবসায়ের ওপর একটি বিমা করেন। তিনি নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ করে যান, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার 'পরও কোনো অর্থ পাননি।

Jessore · 2022

উত্তর

পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত পণ্যের ওপর একক অধিকার পাওয়ার জন্য সরকারের সাথে আবিষ্কারকের সম্পাদিত চুক্তি।

উত্তর

বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান নিয়োজিত আছে, তা হলো বিএসটিআই। BSTI পণ্য ও সেবার বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে দেশি মান নির্ধারণ করে। দৈর্ঘ্য, ওজন, ভার, আয়তন এবং শক্তির পরিমাপ বিষয়েও বাংলাদেশি পণ্যের মান প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটি। তাই পণ্যের মান নির্ধারণে BSTI-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ফিরোজা বেগম জীবন বিমা করেছিল। এ ধরনের বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। এ বিমায় বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় পরে বিমাকৃত অর্থ ফেরত দেয়। বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় উত্তরাধিকারীর আর্থিক সংকট কাটানোর জন্য জীবন বিমা করা হয়। উদ্দীপকের ফিরোজা বেগম সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমা কোম্পানির সাথে চুক্তি করেন। ভবিষ্যতের আর্থিক সংকট মোকাবেলার জন্য তিনি এটি করেন। তিনি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে প্রিমিয়াম দেন। বিনিময়ে প্রতিষ্ঠানটি মেয়াদপূর্তিতে ফিরোজা বেগম বা তার মনোনীতদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কয়েক বছর পর হঠাৎ ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন। বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে। এসব বৈশিষ্ট্য জীবন বিমার সাথে মিলে যায়। সুতরাং, ফিরোজা বেগম জীবন বিমা করেছিলেন।

উত্তর

ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিলের গৃহীত দুর্ঘটনা বিমা নিশ্চয়তার চুক্তি হওয়ায় বিমার অর্থ না পাওয়ার যৌক্তিকতা আছে। ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বিমার আওতাভুক্ত। এ বিমায় নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনাজনিত ক্ষতি হলে বিমাকারী বিমাগ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের ফিরোজা বেগম জীবন বিমা করেন। তার হঠাৎ মৃত্যুতে বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে বিমার সম্পূর্ণ টাকা পরিশোধ করে। এজন্য ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিল বিমা কোম্পানির ওপর সন্তুষ্ট হন। তিনি তার গাড়ি ব্যবসায়ের ওপর একটি বিমা করেন। তাই বিমা কোম্পানিকে নির্দিষ্ট হারে প্রিমিয়াম পরিশোধ করতে হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তিনি কোনো অর্থ পাননি। ফিরোজা বেগমের জীবন বিমা নিশ্চয়তার চুক্তি। এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যু না হলেও নির্দিষ্ট সময় শেষে বিমার অর্থ ফেরত পাওয়া যায়। অন্যদিকে, আব্দুল জলিলের ব্যবসায়ের পণ্য গাড়ি সম্পত্তির আওতাভুক্ত হওয়ায় দুর্ঘটনা বিমা করেন। দুর্ঘটনা বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এতে সম্পত্তির ক্ষতি হলেই বিমাকারী ক্ষতিপূরণ দেয়। কোনো ক্ষতি না হলে বিমাগ্রহীতা অর্থ ফেরত পায় না। এ কারণেই আব্দুল জলিল দুর্ঘটনা বিমা থেকে কোনো অর্থ পাননি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সাইফ ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় পণ্য নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রি করেন। হঠাৎ একদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কবলে পড়লে, একটি লঞ্চ ডুবে যায়। ফলে জনাব সাইফ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু পূর্বেই 'P′P^{\prime} নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি থাকায় তিনি আর্থিক সাহায্য পান। পরবর্তীতে সাইফ স্থানীয় বাজারে 'Q′Q^{\prime} নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রি করে। একদিন 'X′X^{\prime} নামক একটি প্রতিষ্ঠান 'Q′Q^{\prime} নামক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান যাচাই করে এবং গুণগতমান সম্পন্ন না হওয়ায় জরিমানা করে। ভবিষ্যতে যদি এ ধরনের পণ্য উৎপাদন করে তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন চিরতরে বন্ধ করে দেবে বলে সতর্ক করে।

Dinajpur, Comilla, Chittagong · 2019

ক
ফ্রানসাইজিং কী?
খ
ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।
গ
জনাব সাইফ কোন চুক্তির ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিলেন? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের 'X′X^{\prime} নামক প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।

ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফ্রানসাইজিং কী?

ফ্রানসাইজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. আসলাম ঢাকার নামকরা হোটেল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করবেন। তিনি অন্য কোনো প্রতিষ্ঠানের তৈরি পণ্য কেনা-বেচা করতে পারবেন না। সুনামের সাথেই ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019

ক
ট্রেডমার্ক কী?
খ
লাইসেন্স বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের আলোকে চুক্তির ধরন ব্যাখ্যা করো।
ঘ
বিমা চুক্তির মাধ্যমে মি. আসলামের ক্ষতি কিছুটা লাঘব করা যেত- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.লাইসেন্স বলতে কী বোঝায়?

লাইসেন্স বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ট্রেডমার্ক কী?

ট্রেডমার্ক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহিদ ট্রেডার্স অস্ট্রেলিয়া থেকে সমুদ্রপথে ছোলা আমদানি করে। দেশে আনার পর ছোলা প্যাকেটজাত করে প্যাকেটের উপরে 'JT′JT^{\prime} অক্ষর দু'টি ব্যবহার করে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাত করে। প্যাকেটের উপরে 'JT′JT^{\prime} অক্ষর দু'টি ব্যবহারের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে রেজিস্ট্রিশন করতে হয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানটি ভালোভাবেই চলছিল। কিন্তু একবার অস্ট্রেলিয়া থেকে পণ্য আনার পথে ঝড়ের কবলে পড়ে জাহাজের মালের ব্যাপক ক্ষতি হয়।

Chittagong · 2020

ক
পেটেন্ট কী?
খ
প্রিমিয়াম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ
জাহিদ ট্রেডার্স-এর প্যাকেটের উপর 'JT′JT^{\prime} অক্ষর দু'টি দ্বারা কোন আইনগত দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতি এড়ানোর জন্য কোন চুক্তির সাহায্য নিতে পারতো? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রিমিয়াম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রিমিয়াম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পেটেন্ট কী?

পেটেন্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।