ফাহিমা সুলতানার সৃষ্ট কাজটি কীসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফাহিমা সুলতানার সৃষ্ট কাজটি মেধাসম্পদের অন্তর্গত। কোনো সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা ব্যবহার করে যা কিছু সৃষ্টি করেন তা হলো মেধাসম্পদ। এক্ষেত্রে তার অনুমতি ছাড়া অন্য কেউ এ মেধাসম্পদ বিক্রি ও উন্নয়ন করতে পারে না। গল্প, নাটক, চলচ্চিত্র, ফটোগ্রাফ, সফটওয়্যার প্রভৃতি এ সম্পদের উদাহরণ। উদ্দীপকের ফাহিমা সুলতান একজন লেখিকা। তিনি একজন সৃজনশীল ব্যক্তি। তিনি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ বিষয়টিকে উপজীব্য করে একটি কবিতার বই প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে বইটি লিখেছেন। এ কাজে তিনি নিজের মেধা ও মননশীলতা ব্যবহার করেছেন। এটি তার নিজস্ব সম্পদ, যার ওপর তার একক অধিকার আছে। তার এ সৃজনশীল কাজটির বৈশিষ্ট্যের সাথে মেধাসম্পদের মিল আছে। সুতরাং, ফাহিমা সুলতানার কাজটিকে মেধাসম্পদ বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
ফাহিমা সুলতানার সৃষ্ট কাজটি কীসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর