মি. রাহাতের সৃষ্টকর্মের স্বত্ব কী দ্বারা সংরক্ষিত? ব্যাখ্যা করো।
উত্তর: মি. রাহাতের সৃষ্টকর্মের স্বত্ব কপিরাইট দ্বারা সংরক্ষিত। লেখক বা শিল্পীর শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি ও ব্যবহারের একচ্ছত্র অধিকার হলো কপিরাইট। এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। গল্প, নাটক, প্রবন্ধ, চিত্রকর্ম, চলচ্চিত্র প্রভৃতি কপিরাইটের মাধ্যমে সংরক্ষিত হয়। কপিরাইটকৃত সৃষ্ট কর্ম কেউ নকল করলে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যায়। মি. রাহাত একজন চিত্রশিল্পী। তার সৃষ্ট চিত্রকর্মের প্রদর্শনী বেশ প্রশংসিত হয়েছে। এগুলোর মধ্যে একটি চিত্রকর্ম দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর ওপর সম্পূর্ণ অধিকার তার নিজের। তাই সেটি তিনি নিজ নামে রেজিস্ট্রি করেন। তিনি এটি বিক্রি ও ব্যবহারের একক অধিকারী। এছাড়া এটি নিবন্ধিত বলে কেউ নকল করতে পারবে না। নকল করলেও আইনি সুবিধা পাওয়া যাবে। চিত্রকর্মের ক্ষেত্রে এভাবে একক অধিকার নিশ্চিত করে কপিরাইট। তাই বলা যায়, মি. রাহাতের স্বত্বটি কপিরাইটের মাধ্যমে সুরক্ষিত আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
মি. রাহাতের সৃষ্টকর্মের স্বত্ব কী দ্বারা সংরক্ষিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর