উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি ফ্রানসাইজিং ব্যবসায়ের অন্তর্গত। এ ধরনের ব্যবসায়ে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে এর পণ্য তৈরি ও বিক্রির অনুমতি পাওয়া যায়। এখানে ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা, ফ্রানসাইজ এলাকা প্রভৃতি বিষয় উল্লেখ থাকে। উদ্দীপকে উল্লেখ্য, আমেরিকার পিজ্জা হাটের সাথে বাংলাদেশের ট্রান্সকম ফুডস লিমিটেড চুক্তিতে আবদ্ধ হয়েছে। চুক্তি মতে, ট্রান্সকম ফুডস লিমিটেড শুধু পিজ্জা হাটের পণ্য উৎপাদন ও বিক্রি করতে পারবে। আবার, ঐ কোম্পানির' পণ্যের মানও একই হতে হবে। এক্ষেত্রে চুক্তির জন্য আমেরিকার প্রতিষ্ঠানকে ট্রান্সকম ফুডস লিমিটেড নির্দিষ্ট হারে ফি দিবে। এখানে আমেরিকার পিজ্জা হাট হলো ফ্রানসাইজর। আর ট্রান্সকম ফুডস লিমিটেড হলো ফ্রানসাইজি। এসব বৈশিষ্ট্যের সাথে ফ্রানসাইজিং ব্যবসায়ের মিল আছে। সুতরাং, উদ্দীপকের প্রথম পর্যায়ে ফ্রানসাইজিং ব্যবসায়ের কথা উল্লেখ আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর