জনাব আবিদকে কি একজন সফল উদ্যোক্তা বলা যায়? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, জনাব আবিদকে একজন সফল উদ্যোক্তা বলা যায়। জনাব আবিদের মধ্যে উদ্যম, সৃজনশীলতা রয়েছে। এই বিষেশ গুণগুলো সাধারণত একজন সফল উদ্যোক্তার মধ্যেই নিহিত থাকে। উদ্দীপকে বলা হয়েছে যে, জনাব আবিদ একটি ফার্নিচার ব্যবসায় শুরু করেন। তিনি উন্নতমানের আসবাবপত্র তৈরি করে সারা দেশে বাজারজাতকরণ করতে শুরু করেন। এতে তার বিক্রি ও মুনাফা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার অদম্য ইচ্ছা ও সৃজনশীলতা তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। অনেকে মনে করেন, উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা। অর্থাৎ জন্মসূত্রেই তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে। একজন উদ্যোক্তার প্রধান প্রধান গুণসমূহ হলো আত্মবিশ্বাস, উদ্যম, একাগ্রতা, সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা ইত্যাদি। সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম। শিল্প উন্নয়নের জন্য সরকার প্রদত্ত সুযোগের ব্যবহারে তারা দক্ষতার পরিচয় দেন। তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সীমিত সম্পদের মধ্যে পরিকল্পনা তৈরি করেন এবং তা বাস্তবায়নের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। সফল উদ্যোক্তাগণ বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধাগুলো আগে থেকে অনুমান করেন এবং সেগুলো মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করেন। সফল উদ্যোক্তা তাদের কাজের সাফল্যে পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান। তাই উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, আবিদ একজন সফল উদ্যোক্তা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব আবিদকে কি একজন সফল উদ্যোক্তা বলা যায়? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর