উদ্দীপকে উল্লিখিত মি. জাহিদ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জাহিদ একজন ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু মূলধন বিনিয়োগ করে ও দায় সসীম, তাকে ঘুমন্ত অংশীদার বলে। উদ্দীপকে বলা হয়েছে যে, মি. নাহিদ তার ব্যবসায়ের পরিসর বৃদ্ধির লক্ষ্যে তার বন্ধু মি. জাহিদকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। কিন্তু মি. জাহিদ চুক্তি অনুযায়ী মূলধন বিনিয়োগ করে লাভের অংশ গ্রহণ করলেও তৃতীয় পক্ষের নিকট ব্যবসায়ের কোনো কাজের জন্য দায়বদ্ধ থাকবে না বলে জানিয়েছেন। অর্থাৎ এখানে মি. জাহিদ একজন ঘুমন্ত অংশীদার। একজন ঘুমন্ত অংশীদারের মধ্যে বেশকিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। এ অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। এসব অংশীদার অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এসব অংশীদারদের দায় সসীম। ব্যবসায়ের কোনো কাজের জন্য এসব অংশীদার তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। উদ্দীপকে মি. জাহিদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় তা ঘুমন্ত অংশীদারের সাথে সাদৃশপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. জাহিদ একজন ঘুমন্ত অংশীদার।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. জাহিদ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর