উদ্দীপকে উল্লিখিত মি. নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একজন মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল। এ জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয়। উদ্দীপকে বলা হয়েছে যে, মি. নাহিদ নিউমার্কেট রাজশাহীতে একটি প্রসাধন সামগ্রীর ব্যবসায় শুরু করেন। তিনি নিজেই ব্যবসায়ের মূলধন সরবরাহ করেন এবং পরিচালনা করেন। উদ্দীপকের প্রেক্ষাপটে বলা যায়, মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি মালিকানার ভি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর