আলী সাহেবের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।
উত্তর: আলী সাহেবের মধ্যে উদ্যোক্তার নমনীয়তার গুণটি অনুপস্থিত আছে। উদ্যোক্তাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এক্ষেত্রে, তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করে থাকেন। এটি উদ্যোক্তার নমনীয়তার গুণ। এ গুণের মাধ্যমে উদ্যোক্তা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করেন। উদ্দীপকের আলী সাহেব তাদের পারিবারিক ব্যবসায়গুলো পরিচালনা করেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তিনি নতুন পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকেন। সফল না হওয়া পর্যন্ত তিনি কাজে লেগে থাকেন। তিনি কঠোর পরিশ্রমী। তবে ব্যবসায়ের ক্ষতি হলেও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন না। অর্থাৎ, তিনি পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে চান না। এ বিষয়টি নমনীয়তার গুণে করা হয়। এখানে তার মধ্যে উদ্যোক্তার নমনীয়তার গুণটি দৃশ্যমান হয়নি। তাই বলা যায়, আলী সাহেবের মধ্যে উদ্যোক্তার নমনীয়তার গুণটি অনুপস্থিত রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
আলী সাহেবের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর