ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের আলোকে জনাব অমিতের শিল্পটি স্থাপন ও সম্প্রসারণের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায় উদ্যোগের জন্য অনুকূল পরিবেশের উপস্থিতিই জনাব অমিতের শিল্পটি স্থাপন ও সম্প্রসারণের কারণ বলে আমি মনে করি। যেকোনো দেশেই ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল পরিবেশ দরকার। শ্রমিকের পর্যাপ্ততা, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন ব্যবস্থা, কর মওকুফ প্রভৃতি শিল্প গঠনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অনুকূল পরিবেশে গঠিত ব্যবসায়ে দ্রুত সফলতা পাওয়া যায়। উদ্দীপকের জনাব অমিত নারায়ণগঞ্জে হোসিয়ারি পণ্য তৈরির গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে মোট ২৫০ জন লোক কাজ করে। তিনি উৎপাদিত পণ্য নৌপথ ব্যবহার করে রপ্তানি করে থাকেন। এছাড়াও ব্যবসায় পরিচালনায় তিনি সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি শিল্প কারখানাটি সম্প্রসারণ করেন। জনাব অমিত একজন উদ্যোক্তা। কারণ তিনি ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করেছেন। আর অর্থের যোগান তিনি সহজেই করতে পেরেছেন। এর থেকে বোঝা যায় দেশে আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা আছে। আবার, তিনি কাঁচামাল, যন্ত্রপাতি ও উৎপাদিত পণ্য পরিবহনে নৌপথ ব্যবহার করতে পারছেন, যা অত্যন্ত সাশ্রয়ী ও নিরাপদ। এছাড়া, তিনি তার শিল্পের উৎপাদন কাজ পরিচালনায় পর্যাপ্ত শ্রমিক পেয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে তিনি কর মওকুফ পেয়েছেন। আর এ বিষয়গুলো ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশকেই নির্দেশ করে। তাই আমি মনে করি, ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশই জনাব অমিতের শিল্প স্থাপন ও সম্প্রসারণের কারণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের আলোকে জনাব অমিতের শিল্পটি স…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর