শেয়ারFacebookWhatsApp

জনাব অমিতের শিল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ে উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জনাব অমিত তার শিল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। ব্যবসায় বা শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। আবার এটি উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং উপকরণসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করে। ফলে দেশের অর্থনীতি গতিশীল হয়। উদ্দীপকের জনাব অমিত একটি গার্মেন্টস এর স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানে ২৫০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এতে তাদের আয় বেড়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এছাড়া গার্মেন্টস এর পণ্য বিদেশে রপ্তানি করা হয়। এতে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ফলে দেশের জাতীয় আয় বেড়ে যায় এবং অর্থনীতি শক্তিশালী হয়। সুতরাং, এভাবে জনাব অমিত তার শিল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

জনাব অমিতের শিল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ে উদ্যোগের …

উদ্দীপক

জনাব অমিত নারায়ণগঞ্জে হোসিয়ারি পণ্য তৈরির একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে ২০০ জন লোক নিয়োগ দেন। তার শিল্পে উৎপাদিত পণ্য নৌপথে সহজেই বিদেশে পাঠাতে পারেন। পণ্য রপ্তানির ক্ষেত্রে জনাব অমিত নিয়মিত কর মওকুফের সুবিধা পেয়ে থাকেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে তাদের পণ্যের চাহিদা দিন দিন বেড়ে যায়। তাই বেশি পণ্য উৎপাদনের জন্য আরও ৫০ জন লোক নিয়োগ দেওয়া হয় এবং শিল্পকারখানা সম্প্রসারণ করা হয়।

Chittagong · 2021

উত্তর

উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশে সুষ্ঠু পরিকল্পনার অভাব আছে।

উত্তর

কোনো দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার অভাবে যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় তাই হলো রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা কোনো দেশের ব্যবসায় বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলে। এটি নতুন বিনিয়োগ ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যেকোনো দেশের ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক অস্থিরতা কোনো ভাবেই কাম্য নয়।

উত্তর

উদ্দীপকের জনাব অমিত তার শিল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। ব্যবসায় বা শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। আবার এটি উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং উপকরণসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করে। ফলে দেশের অর্থনীতি গতিশীল হয়। উদ্দীপকের জনাব অমিত একটি গার্মেন্টস এর স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানে ২৫০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এতে তাদের আয় বেড়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এছাড়া গার্মেন্টস এর পণ্য বিদেশে রপ্তানি করা হয়। এতে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ফলে দেশের জাতীয় আয় বেড়ে যায় এবং অর্থনীতি শক্তিশালী হয়। সুতরাং, এভাবে জনাব অমিত তার শিল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

উত্তর

ব্যবসায় উদ্যোগের জন্য অনুকূল পরিবেশের উপস্থিতিই জনাব অমিতের শিল্পটি স্থাপন ও সম্প্রসারণের কারণ বলে আমি মনে করি। যেকোনো দেশেই ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল পরিবেশ দরকার। শ্রমিকের পর্যাপ্ততা, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন ব্যবস্থা, কর মওকুফ প্রভৃতি শিল্প গঠনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অনুকূল পরিবেশে গঠিত ব্যবসায়ে দ্রুত সফলতা পাওয়া যায়। উদ্দীপকের জনাব অমিত নারায়ণগঞ্জে হোসিয়ারি পণ্য তৈরির গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে মোট ২৫০ জন লোক কাজ করে। তিনি উৎপাদিত পণ্য নৌপথ ব্যবহার করে রপ্তানি করে থাকেন। এছাড়াও ব্যবসায় পরিচালনায় তিনি সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি শিল্প কারখানাটি সম্প্রসারণ করেন। জনাব অমিত একজন উদ্যোক্তা। কারণ তিনি ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করেছেন। আর অর্থের যোগান তিনি সহজেই করতে পেরেছেন। এর থেকে বোঝা যায় দেশে আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা আছে। আবার, তিনি কাঁচামাল, যন্ত্রপাতি ও উৎপাদিত পণ্য পরিবহনে নৌপথ ব্যবহার করতে পারছেন, যা অত্যন্ত সাশ্রয়ী ও নিরাপদ। এছাড়া, তিনি তার শিল্পের উৎপাদন কাজ পরিচালনায় পর্যাপ্ত শ্রমিক পেয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে তিনি কর মওকুফ পেয়েছেন। আর এ বিষয়গুলো ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশকেই নির্দেশ করে। তাই আমি মনে করি, ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশই জনাব অমিতের শিল্প স্থাপন ও সম্প্রসারণের কারণ।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।