সামিহা আনানের বিক্রি বাড়ানোর কারণ আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: সামিহা আনানের শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির কারণে বিক্রি বেড়েছে বলে আমি মনে করি। ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে দক্ষ বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করার জন্য একজন বিক্রয়কর্মীর বিভিন্ন গুণের (সুন্দর আচরণ, আত্মবিশ্বাস, শিক্ষা ও অভিজ্ঞতা প্রভৃতি) অধিকারী হতে হয়। উদ্দীপকের সামিহা আনান একটি বৃহদাকার শপিংমলের একজন বিক্রয়কর্মী। তিনি ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করেন। এছাড়া তিনি তার আত্মবিশ্বাস, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগান। এতে তার প্রতিষ্ঠানের বিক্রি দিন দিন বেড়ে যাচ্ছে। সামিহা আনানের সুন্দর আচরণ পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি অনুপ্রেরণা দেয়। এ গুণ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত। আর তিনি আত্মবিশ্বাসী হওয়ায় ক্রেতাদের কাছে তার পণ্য সহজে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। এটি বিক্রয়কর্মীর মানসিক গুণাবলিকে নির্দেশ করে। এছাড়া তার কাজে শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয় থাকায় তিনি সম্ভাব্য ক্রেতাদের স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারেন। আর তার এসব গুণ আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির সাথে সম্পর্কিত। তার এসব গুণ পণ্যের বিক্রি বাড়াতে সহায়তা করেছে। সুতরাং, একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি সামিহা আনানের মধ্যে থাকার কারণে তার বিক্রি বেড়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
সামিহা আনানের বিক্রি বাড়ানোর কারণ আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর