মধ্যস্থব্যবসায়ীগণ উৎপাদক ও ভোক্তার মধ্যে কীভাবে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
উত্তর: উৎপাদকের পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মধ্যস্থব্যবসায়ীগণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। পণ্য উৎপাদন করার পর সবসময় উৎপাদনকারীর পক্ষে সরাসরি ভোক্তার কাছে তা বিক্রি করা সম্ভব হয় না। প্রয়োজন হয় মধ্যস্থব্যবসায়ীর। এক্ষেত্রে পাইকার, খুচরা ব্যবসায়ী, এজেন্ট, ডিলার প্রভৃতি মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নিতে হয়। এরা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে সহায়তা করে। এভাবেই মধ্যস্থব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
মধ্যস্থব্যবসায়ীগণ উৎপাদক ও ভোক্তার মধ্যে কীভাবে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
উত্তর