উদ্দীপকের আলোকে বেকারত্ব দূরীকরণে জনাব পরাগের গৃহিত কার্যক্রমটির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: ব্যবসায় উদ্যোগের বেকারত্ব দূরীকরণে জনাব পরাগের কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব অসীম বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগ নেওয়ার মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে বেকারত্ব কমে। ফলে জনগণের আয় ও জীবনযাত্রার মান বেড়ে যায়। এমবিএ পাস করে উদ্দীপকের জনাব পরাগ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। তারপর ছোট পরিসরে কোয়েল পালন শুরু করেন। তিনি সাহস ও একাগ্রতার সাথে এ কার্যক্রম অব্যাহত রাখেন। তার খামারে ২০ জন কর্মচারী কাজ করেন। তাকে দেখে আরও অনেকে এমন কাজে নিযুক্ত হন। জনাব পরাগ কোয়েল পাখির খামার স্থাপনের মাধ্যমে নিজের পাশাপাশি আরও ২০ জন যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এতে তাদের বেকারত্ব দূর হয়েছে এবং আয় বেড়েছে। ফলে তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। অন্যদিকে তার সফলতায় অনুপ্রাণিত হয়ে তার এলাকার আরও অনেকে কোয়েল পালন শুরু করেন। এভাবে তিনি বেকারত্ব কমাতে এবং মাথাপিছু আয় বাড়াতে ভূমিকা পালন করছেন। তাই আমি মনে করি, বেকারত্ব দূরীকরণে ব্যবসায় উদ্যোগের মাধ্যমে জনাব পরাগের কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব অসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বেকারত্ব দূরীকরণে জনাব পরাগের গৃহিত কার্যক্রমটির গু…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর