দেশের অর্থনীতিতে মুশফিকের কর্মকাণ্ডের গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: দেশের অর্থনীতিতে উদ্দীপকের মুশফিকের কর্মকাণ্ড বা ব্যবসায় উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ব্যবসায় উদ্যোগের ফলে নতুন নতুন পণ্যদ্রব্য উৎপাদিত হয়। এটি কর্মসংস্থানের মাধ্যমে মানুষের আয় বাড়াতে সহায়ক। সার্বিকভাবে এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটায়। উদ্দীপকের মুশফিক একজন বেকার যুবক। সে নিজ গ্রামে পরিত্যক্ত একটি পুকুরে হ্যাচারি ব্যবসায় শুরু করে; যা ব্যবসায় উদ্যোগের সাথে সম্পর্কিত। কঠোর পরিশ্রম করে সে সফল হয়। তার খামারে ১০ জন যুবক কাজ করে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের অন্যান্য যুবকরাও তাকে অনুসরণ করছে। মুশফিকের ব্যবসায় উদ্যোগের ফলে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। আবার তার এ কাজের মাধ্যমে তার পাশাপাশি আরও ১০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে তাদের মাথাপিছু আয় বেড়েছে। এছাড়া সে ব্যবসায় থেকে অর্জিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মুরগির খামার গড়ে তুলেছে। অর্থাৎ এর মাধ্যমে অর্থনৈতিক লেনদেন বাড়ছে। অন্যদিকে, তার সাফল্য আরও অনেককে উদ্বুদ্ধ করছে। ফলে সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই আমি মনে করি, মুশফিকের কর্মকাণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
দেশের অর্থনীতিতে মুশফিকের কর্মকাণ্ডের গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর