উদ্দীপকের জনাব লালুকে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব লালুর মধ্যে উদ্যোক্তার গুণাবলির উপস্থিতিই তাকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে আমি মনে করি। একজন উদ্যোক্তার মধ্যে অনেকগুলো গুণাবলি পরিলক্ষিত হয়ে থাকে। সাংগঠনিক ক্ষমতা, উদ্যম, সংবেদনশীলতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উদ্যোক্তার বিভিন্ন গুণ। এ গুণগুলো তার সফলতার পথ সহজ করে। করোনাকালীন লকডাউনে উদ্দীপকের জনাব লালুর কাপড়ের দোকানটি দীর্ঘদিন বন্ধ থাকে। এতে তার মূলধন আটকিয়ে যায়। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাকে ভাবিয়ে তুলেছে। এখন নিজ প্রচেষ্টায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি তৈরি ও বিক্রি করে। চাহিদা থাকায় তিনি প্রচুর মুনাফাও করেন। জনাব লালু মূলধনের সংকটে থাকলেও তিনি উদ্যমী হয়ে উৎপাদনের উপকরণগুলো একত্র করেন। তারপর নতুন ব্যবসায় গঠন করেন, যা তার সাংগঠনিক ক্ষমতাকে নির্দেশ করে। এক্ষেত্রে তিনি পরিস্থিতি বিবেচনায় কাপড়ের ব্যবসায় থেকে স্বাস্থ্য সুরক্ষাকারী পণ্য তৈরির ব্যবসায় শুরু করেন। এ থেকে তার মধ্যে উপস্থিত সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায়। অন্যদিকে, তিনি কোমল পানীয়ের বোতল দিয়ে জীবাণুনাশক স্প্রে তৈরি করেন। এর জন্য দরকার হয়েছে তার উদ্ভাবনী শক্তি। তার এ গুণগুলোই তাকে সফল উদোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকের জনাব লালুকে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর