করোনাকালীন জনাব লালুর ব্যবসায়ে প্রথম পর্যায়ে যে পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয় তার বর্ণনা দাও।
উত্তর: করোনাকালীন জনাব লালুর ব্যবসায়ে প্রথম পর্যায়ে অর্থনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়। কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক উপাদানের ওপর ভিত্তি করে এ পরিবেশ গড়ে ওঠে। এ পরিবেশের উপাদান ব্যবসায় গঠন ও সম্প্রসারণে সহায়তা করে। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত সে দেশের ব্যবসা-বাণিজ্য তত ভালো। উদ্দীপকের জনাব লালু 'মীরা ফ্যাশন হাউজ' নামক একটি দোকানের মালিক। করোনাকালীন সময়ে লকডাউনে তার দোকানটি অনেকদিন বন্ধ থাকে। এতে তার মূলধন আটকিয়ে যায়। মূলধন গঠনের সাথে জনগণের আয়, সঞ্চয়, দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা জড়িত, যা অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, করোনাকালীন জনাব লালুর ব্যবসায়ে প্রথম পর্যায়ে অর্থনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
করোনাকালীন জনাব লালুর ব্যবসায়ে প্রথম পর্যায়ে যে পরিবেশের প্রভাব পরি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর