ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশের উপাদান সহজলভ্য হলে সহজেই ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণ সম্ভব হয়। অবকাঠামোগত সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা প্রভৃতি অনুকূল পরিবেশের উপাদান। উদ্দীপকের ওশীন মং পাহাড়ে উৎপাদিত কাজুবাদামের ব্যবসায় করেন। এছাড়া তার আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় রয়েছে। একজন উদ্যোক্তা হিসেবে তিনি সফল। তার মতে, উন্নত রাস্তাঘাট, মোবাইল ফোন নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট তার ব্যবসায়ে সহায়তা করেছে। তাছাড়া সরকারি আনুকূল্য ও বেসরকারি সংস্থার সহযোগিতায় তিনি সফল হয়েছেন। ওশীন মংয়ের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বান্দরবানে অবস্থিত। এটি পাহাড়ি এলাকা। তবে এখানকার প্রধান সড়কগুলো পাকা হওয়ায় সহজেই পণ্য আনা-নেওয়া করা যায়। এছাড়া মোবাইল ফোন নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় তিনি বিভিন্ন পক্ষের সাথে সহজে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ, উন্নত অবকাঠামোগত সুবিধার কারণে ওশীন মংয়ের ব্যবসায় সহজে সম্প্রসারিত হয়েছে। আবার সরকারি পৃষ্ঠপোষকতার (যেমন: কর মওকুফ, বিনা সুদে মূলধন সরবরাহ) কারণে তিনি নতুন নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়েছেন। তাকে উদ্বুদ্ধ করতে বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। এসব সহায়তার কারণে ওশীন মং ব্যবসায়ে সফল হয়েছেন বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর প্রভাব বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর