রব্বানী ট্রেডিং কর্পোরেশন ব্যবসায়ের জন্য কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: রব্বানী ট্রেডিং কর্পোরেশন ব্যবসায়ের জন্য অগ্নি বিমা করেছে। অগ্নিজনিত ক্ষতি থেকে রক্ষা পেতে অগ্নি বিমা করা হয়। এ বিমা চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা অগ্নিজনিত ঝুঁকির জন্য বিমাকারী প্রিমিয়াম দেয়। দুর্ঘটনা ঘটলে বিমাকারী প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিপূরণ দেয়। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা প্রভৃতির জন্য অগ্নি বিমা করা হয়। রব্বানী ট্রেডিং কর্পোরেশন ধানমন্ডিতে একটি বিক্রয়কেন্দ্র স্থাপন করে। এটি নিরাপত্তার জন্য বিক্রয়কেন্দ্র বিমা করে রাখে। কারণ বিক্রয়কেন্দ্রে অনেক পণ্য মজুদ করা থাকে। সেখানে যেকোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ দুর্ঘটনা মোকাবিলায় বিমা করা হয়েছে। এতে অগ্নিজনিত কারণে ব্যবসায়ের কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। আগুন থেকে ব্যবসায়কে সুরক্ষায় এ ধরনের নিরাপত্তা দেয় অগ্নি বিমা। সুতরাং, রব্বানী ট্রেডিং কর্পোরেশন অগ্নি বিমা করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
রব্বানী ট্রেডিং কর্পোরেশন ব্যবসায়ের জন্য কোন ধরনের বিমা করেছেন? ব্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর