বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টিতে হাফিজুরের উদ্যোগের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টিতে হাফিজুরের ব্যবসায় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন ব্যবসায় উদ্যোক্তা ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি নিজের পাশাপাশি আরও বেকার মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করেন। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। উদ্দীপকের জনাব হাফিজুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক কৃষি ফার্ম স্থাপনের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেন। এ অর্থ দিয়ে বেশ কিছু কৃষি প্রযুক্তি সংগ্রহ করে সবজি ফার্ম স্থাপন করেন। বর্তমানে সেখানে তার নিজের পাশাপাশি আরও ২৫ জনের কাজের ব্যবস্থাও হয়েছে। অর্থাৎ, তার এই কাজটি একটি ব্যবসায় উদ্যোগ। জনাব হাফিজুরের ব্যবসায় উদ্যোগের ফলে তার নিজের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। আবার তার ফার্মে কাজের সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে সমাজের কিছু কর্মহীন মানুষেরও আয়ের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া, তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও এ ধরনের ব্যবসায় স্থাপনে উদ্বুদ্ধ হবে। এভাবে দেশের বেকারত্ব সমস্যা কমবে। সুতরাং, জনাব হাফিজুরের ব্যবসায় উদ্যোগ বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টি বিরাট ভূমিকা রাখে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টিতে হাফিজুরের উদ্যোগের ভূমিকা …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর