উদ্দীপকে আরিয়ানের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: আরিয়ানের মধ্যে উদ্যোক্তার 'দূরদৃষ্টি' গুণটি ফুটে ওঠেছে। এ গুণটি উদ্যোক্তাকে ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। উদ্যোক্তাকে সবসময় অনিশ্চয়তার মধ্যে ব্যবসায় পরিচালনা করতে হয়। এজন্য তার এ গুণটি বিশেষ প্রয়োজন। যে উদ্যোক্তার দূরদৃষ্টি যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি। উদ্দীপকের আরিয়ান মিঠামইন পর্যটন এলাকায় 'সুগন্ধা রিসোর্ট' নামে একটি রিসোর্ট প্রতিষ্ঠা করেন। তার রিসোর্টটিতে তিনি থাকা-খাওয়ার সুব্যবস্থাও রেখেছেন। প্রথম কয়েক বছর তার ব্যবসায়ে লোকসান হয়। এতে তিনি আশা না হারিয়ে তার রিসোর্টের বিজ্ঞাপনের ব্যবস্থা নেন। একপর্যায়ে, তিনি ব্যবসায়ে সফল হন। আরিয়ান মনে করেন, তার রিসোর্টের সুযোগ-সুবিধা ভ্রমণকারীদের আকৃষ্ট করবে। ভবিষ্যৎ অনুমান করতে পারায় তিনি এমন চিন্তা করতে পেরেছিলেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় শুরুতে তিনি ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এতে তিনি দমে যাননি। তিনি বিজ্ঞাপনের ব্যবস্থা করেছিলেন এর মাধ্যমে তিনি ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন। ফলশ্রুতিতে, তিনি আজ একজন সফল উদ্যোক্তা। সুতরাং, আরিয়ানের মধ্যে উদ্যোক্তার 'দূরদৃষ্টি' গুণটি প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকে আরিয়ানের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে বলে তুমি…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর