আরিয়ানের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: আরিয়ানের কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে। এক্ষেত্রে লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়। এ প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। যিনি এ কাজ করেন তিনি উদ্যোক্তা। এ উদ্যোগ নেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের আরিয়ান মিঠামইন পর্যটন এলাকায় 'সুগন্ধা' রিসোর্ট নামে একটি রিসোর্ট প্রতিষ্ঠা করেন। তার রিসোর্টটিতে থাকা-খাওয়ার সুব্যবস্থাও রেখেছেন। আরিয়ানের এই কাজটিতে ঝুঁকি জড়িত আছে। কারণ, এক্ষেত্রে তাকে অনেক অর্থ খরচ করতে হয়েছে। কোনো কারণে জনসমাগম কম হলে তাকে আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে হবে। তবুও তিনি মুনাফার আশায় রিসোর্টটি পরিচালনা করছেন। তার এই বৈশিষ্ট্যগুলো ব্যবসায় উদ্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আরিয়ানের কাজটি ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
আরিয়ানের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর