উদ্দীপকে পরিবেশের কোন উপাদান রহিমকে ধান চাষে আগ্রহী করে তোলে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পরিবেশের প্রযুক্তিগত উপাদান রহিমকে ধান চাষে আগ্রহী করে তোলে। প্রযুক্তিগত উপাদান নিয়ে এ পরিবেশ গড়ে ওঠে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতি প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এর উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করে তোলে। উদ্দীপকের রহিম ইউটিউবে সার্চ করে বিভিন্ন দেশের কৃষি সম্পর্কে জানতে পারেন। এর মাধ্যমে তিনি একটি উচ্চফলনশীল ও অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ধান চাষ সম্পর্কে ধারণা পান। এ বিষয়ে তিনি আগ্রহী হন। তিনি ১ একর জমিতে ধান চাষ শুরু করেন। ইউটিউব থেকে প্রাপ্ত ধারণা নিয়ে কাজ করায় শুরুতেই তিনি ব্যবসায়ে লাভবান হন। রহিম এ ধান চাষের সাথে সম্পর্কিত পর্যাপ্ত তথ্য ও শিক্ষা ইউটিউব থেকে পেয়েছেন। এটি সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায়; যা প্রযুক্তিগত পরিবেশের একটি উপাদান। সুতরাং, রহিমের ধান চাষের আগ্রহের পেছনে পরিবেশের প্রযুক্তিগত উপাদানের ভূমিকা আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকে পরিবেশের কোন উপাদান রহিমকে ধান চাষে আগ্রহী করে তোলে? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর