রব্বানী সাহেব কোনো আইনগত সুবিধা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: রব্বানী সাহেব তার মেধাসম্পদের কপিরাইট না করার কারণে কোনো আইনগত সুবিধা পাননি বলে আমি মনে করি। এটি লেখক বা শিল্পীর সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার। এতে শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন বা ব্যবহারের একক অধিকার লাভ করা যায়। গ্রন্থ, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, গান, চলচ্চিত্র প্রভৃতির সুরক্ষার জন্য কপিরাইট আইনের সহায়তা নিতে হয়। উদ্দীপকের রব্বানী সাহেব একুশে বইমেলায় 'মায়ের মর্যাদা' নামে একটি বই প্রকাশ করেন। মেলায় শুরুর দিকে পাঠকসমাজে বইটির ব্যাপক সাড়া মেলে। কিন্তু কয়েকদিন পর বইটির বিক্রি কমে যায়। তিনি খোঁজ নিয়ে দেখলেন নীলক্ষেত এলাকায় বইটির নকল কপি পাওয়া যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় তিনি আইনি ব্যবস্থা নিয়েও প্রতিকার পাননি। রব্বানী সাহেব বইটির কপিরাইট করলে অন্য কেউ এটি নকল করতে পারতো না। আর নকল করলেও তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। এতে ক্ষতিপূরণ আদায় করাও সম্ভব হতো। কিন্তু বইটির কোনো কপিরাইট না থাকায় অসাধু ব্যবসায়ীরা এটি নকল করার সুযোগ পেয়েছে। রব্বানী সাহেবও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেনি। সুতরাং, রব্বানী সাহেবের বইটির কপিরাইট না থাকায় তিনি আইনগত সুবিধা পাননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
রব্বানী সাহেব কোনো আইনগত সুবিধা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর