রব্বানী সাহেবের রচিত বইটি কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: রব্বানী সাহেবের রচিত বইটি মেধা সম্পদের অন্তর্গত। সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা প্রয়োগ করে মেধাসম্পদ সৃষ্টি করেন। এ ধরনের সম্পদ সৃষ্টি করার জন্য ব্যক্তিকে দীর্ঘদিন গবেষণা ও প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। সাহিত্য ও শিল্পকর্ম মেধাসম্পদের আওতাভুক্ত। উদ্দীপকের রব্বানী সাহেব একজন শিক্ষক। তিনি 'মায়ের মর্যাদা' নামে একটি বই একুশে বইমেলায় প্রকাশ করেন। বইটি রচনার সময় তাকে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে হয়েছে। এ কাজের জন্য তিনি মানসিক শ্রম ও মেধা ব্যবহার করেছেন। এভাবে দীর্ঘ সাধনা ও প্রচেষ্টার মাধ্যমে তিনি বইটি প্রকাশ করতে সমর্থ হয়েছেন। এটি মেধাসম্পদের বৈশিষ্ট্য। সুতরাং, রব্বানী সাহেবের রচিত বইটি মেধা সম্পদের আওতায় পড়ে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
রব্বানী সাহেবের রচিত বইটি কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর