জনাব রাফির মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি বিদ্যমান? উদ্দীপকের আলোচনাকে ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রাফির মধ্যে উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার গুণাবলি বিদ্যমান রয়েছে। একজন ব্যবসায় উদ্যোক্তা যেকোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। এই গুণটি তাকে সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। তার এ কাজটি চ্যালেঞ্জিং। এজন্য তার মধ্যে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হয়। উদ্দীপকের জনাব রাফি পুরান ঢাকার একটি শপিংমলে কাপড় ব্যবসায়ী। তিনি অভিজাত একটি শপিংমলে দোকান ভাড়া নিতে চান। কেননা, তিনি লক্ষ করেছেন উক্ত শপিংমলটিতে ক্রেতা সমাগম অনেক বেশি। এছাড়াও সেখানে বিদ্যুৎ, গ্যাস ও উন্নত যাতায়াত ব্যবস্থা রয়েছে। উক্ত শপিংমলে দোকান ভাড়া ব্যয়বহুল হলেও তিনি তার সিদ্ধান্তে অনঢ়। এতে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। অভিজাত এলাকায় ব্যবসায় করতে হলে তাকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে। আবার বিভিন্ন বাধা-বিপত্তিও আসতে পারে। এগুলো তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এসব বাধা দূর করে জনাব রাফি লক্ষ্যে পৌঁছাতে চান। জনাব রাফির মধ্যে উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা বিদ্যমান আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব রাফির মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি বিদ্যমান? উদ্দীপকের আলোচনাক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর