অভিজাত এলাকায় শপিংমলগুলোর গড়ে ওঠার পেছনে পরিবেশের কোন কোন উপাদান প্রভাব বিস্তার করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: অভিজাত এলাকায় শপিংমলগুলো গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের উন্নত অবকাঠামো ও ক্রেতাদের অর্থনৈতিক অবস্থার প্রভাব রয়েছে। ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে এর অবকাঠামোগত সুবিধার ওপর। এক্ষেত্রে উন্নত অবকাঠামোগত সুবিধা হলো সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতি। অন্যদিকে, ক্রেতার অর্থনৈতিক অবস্থা ভালো হলে তারা অধিক পরিমাণে পণ্য ক্রয় করেন। ফলে, ব্যবসায়ের মুনাফা অর্জনের সম্ভাবনাও বাড়ে। উদ্দীপকের জনাব রাফি পুরান ঢাকার একটি শপিংমলে কাপড়ের ব্যবসায়ী। তিনি লক্ষ করেন শহরের একটি অভিজাত এলাকায় ক্রেতা সমাগম অনেক বেশি। কারণ সেখানে বিদ্যুৎ, গ্যাস ও উন্নত যাতায়াত ব্যবস্থা রয়েছে। তবে অভিজাত এলাকায় দোকান ভাড়া অনেক ব্যয়বহুল। তবে তিনি ঝুঁকি নিয়ে সেখানকার শপিংমলটিতে দোকান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিজাত এলাকায় উন্নত অবকাঠামোগত উপাদানের ইতিবাচক প্রভাব থাকে। কারণ সেখানে শপিংমল পরিচালনায় আবশ্যক বিদ্যুৎ ও গ্যাস পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া, অভিজাত এলাকায় যাতায়াত ব্যবস্থাও ভালো হয়। ফলে বিভিন্ন শ্রেণির ক্রেতারা সহজেই সেখানে আসতে পারেন। অভিজাত এলাকার বাসিন্দাদের আর্থিক অবস্থাও বেশ ভালো থাকে। তাই তারা প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করেন। ফলে ব্যবসায়ীরা লাভবান হন। তাই বলা যায়, অভিজাত এলাকায় শপিংমল গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের উন্নত অবকাঠামো ও ক্রেতার অর্থনৈতিক অবস্থার প্রভাব রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
অভিজাত এলাকায় শপিংমলগুলোর গড়ে ওঠার পেছনে পরিবেশের কোন কোন উপাদান প্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর