মিসেস সামিয়ার জন্য কোন ধরনের বিমা প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস সামিয়ার জন্য নৌ বিমা প্রয়োজন। এ বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। সারা পৃথিবীর ব্যবসা-বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌপথে পরিবাহিত হয়। ঘূর্ণিঝড়, ঢেউ, দস্যুতা, যুদ্ধ-বিদ্রোহসহ বিভিন্ন প্রকার ঝুঁকি এড়াতে নৌ বিমা করা হয়। উদ্দীপকের মিসেস সামিয়া একজন ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনে যেকোনো ঝুঁকি পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এ ঝুঁকি মোকাবিলায় পণ্যের বিমা করা প্রয়োজন। নৌপথে পণ্য পরিবহনের ঝুঁকি কমাতে নৌ বিমা করা হয়ে থাকে। সুতরাং, মিসেস সামিয়ার জন্য নৌ বিমা প্রয়োজন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
মিসেস সামিয়ার জন্য কোন ধরনের বিমা প্রয়োজন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর