জনাব সিহাব কোন সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সিহাব বিএসটিআই সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন। বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে নির্ধারিত মানের পণ্য উৎপাদনের জন্য এ সংস্থা থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করলে বিএসটিআই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারে। জনাব সিহাব একটি প্রসাধনী দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক। তিনি পণ্য উৎপাদন করে বাজারজাত করার আগে পণ্যের মান যাচাই করেন। এক্ষেত্রে পণ্যের মান নিশ্চিত করতে নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়। এরপর বাধ্যতামূলকভাবে পণ্যের মান সনদ নিতে হয়। এতে পণ্যটি ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করলে বিপণনের অনুমতি পাওয়া যায় না। বাংলাদেশে পণ্যের এ মান নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বিএসটিআই। সুতরাং, জনাব সিহাব বিএসটিআই-এর মাধ্যমে পণ্যের মান যাচাই করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব সিহাব কোন সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর