কোন কাজের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। নতুন ব্যবসায় গঠন রা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে। এমন উদ্যোগের মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের ব্যবসায় কার্যক্রম গড়ে উঠে। ফলে নতুন পণ্য, সেবা, বাজার ও পদ্ধতির নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়। যেখানে প্রতিনিয়ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এভাবেই ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
কোন কাজের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর