মি. শফিকের মতো ব্যক্তির দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: মি. শফিকের মতো ব্যক্তিরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকে মি. শফিক একজন ভ্রমণপ্রেমিক মানুষ। তিনি নিজ ভ্রমণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 'শফিক ট্যুর অ্যান্ড ট্যুরিজম' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশ-বিদেশের ভ্রমণ ও ওমরা হজ পালনে সহযোগিতা করে থাকেন। তার প্রতিষ্ঠানের কাজ সম্পাদনের জন্য দক্ষ কর্মী নিয়োগ দেন। দিন দিন তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী' তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি, মি. শফিকের মতো ব্যক্তিরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
মি. শফিকের মতো ব্যক্তির দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা মূল্যায়ন…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর