উদ্দীপকে শিক্ষার্থীদের কার্যক্রমের প্রক্রিয়াটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করা পরিকল্পনার অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি-২০২৫ উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কত টাকা খরচ হবে সে অনুযায়ী টাকা সংগ্রহ করা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে। উক্ত বিষয়গুলো পরিকল্পনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষার্থীদের কার্যক্রমের প্রক্রিয়াটিকে পরিকল্পনা বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীদের কার্যক্রমের প্রক্রিয়াটিকে কী বলা হয়? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর