“উক্ত প্রক্রিয়াটি 'ক্লাস পার্টি' উদযাপনকে সার্থক করেছে।” – উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করা পরিকল্পনার অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি-২০২৫ উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কত টাকা খরচ হবে সে অনুযায়ী টাকা সংগ্রহ করা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে। যে যার মতো পূর্বনির্ধারিত দায়িত্ব পালন করায় তাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়। পরিকল্পনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এর ওপর ভিত্তি করেই যেকোনো কাজের সফলতা নির্ভর করে। উদ্দীপকে ক্লাস পার্টি করার জন্য দশম শ্রেণির শিক্ষার্থীরা পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পরিকল্পনার খুব চিন্তা-ভাবনা করে গ্রহণ করায় তাদের ক্লাস পার্টিটি সুন্দরভাবে সম্পন্ন হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের পরিকল্পনা প্রক্রিয়াটি 'ক্লাস পার্টি' উদযাপনকে সার্থক করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
“উক্ত প্রক্রিয়াটি 'ক্লাস পার্টি' উদযাপনকে সার্থক করেছে।” – উক্তিটি …
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর