ঘ. জনাব তাওসিফ ম্যাক্রোস্ক্রিনিং-এর কোন উপাদানের প্রভাবে সফলতা অর্জন করেছেন? মূল্যায়ন করো।
উত্তর: জনাব তাওসিফ ম্যাক্রোস্ক্রিনিংয়ের অর্থনৈতিক পরিবেশের উপাদানের প্রভাবে সফলতা অর্জন করেছেন। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ, জীবনযাত্রার মান ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এগুলোর প্রভাব যথাযথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। উদ্দীপকে জনাব তাওসিফ বাজার জরিপ ও স্থানীয় চাহিদা বিবেচনা করে নিজ জেলায় একটি সুপার শপ চালু করেন। তার প্রতিষ্ঠানের পণ্য নির্বাচনে তিনি ভোক্তাদের আয়, খরচ করার প্রবণতা ও জীবনযাত্রার মান ইত্যাদি বিবেচনা করেন। বর্তমানে তিনি ব্যবসায়ে সফল। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। তাই যেকোনো প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদানকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। উদ্দীপকের জনাব তাওসিফও তাই ম্যাক্রোস্ক্রিনিংয়ের অর্থনৈতিক পরিবেশের উপাদানকে গুরুত্ব দিয়েছেন, যার কারণে তিনি সফলতা অর্জন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
ঘ. জনাব তাওসিফ ম্যাক্রোস্ক্রিনিং-এর কোন উপাদানের প্রভাবে সফলতা অর্জ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর