জনাব হামিদা বেগমের ডেইরি ফার্মের ক্ষতি ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা চিহ্নিত করে তা দূরীকরণের উপায় আছে কি? মতামত দাও।
উত্তর: জনাব হামিদা বেগমের ডেইরি ফার্মের ক্ষতির মূল কারণ হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু বাধার কারণে এখনও উদ্যোগ উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এর মধ্যে অন্যতম বাঁধা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। এমন বাধার কারণে আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না। উদ্দীপকে জনাব হামিদা একটি ডেইরি ফার্ম স্থাপনের চিন্তা করছেন। অতঃপর তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফার্মটি শুরু করলেন। ডেইরি ফার্ম বিষয়ের ধারণা না থাকায় প্রথম বছর তার ফার্মে তেমন লাভ হলো না। কিছু দিন পর হঠাৎ দুটি গরু মারা গেল। এজন্য তিনি অনেকটা ভেঙ্গে পড়লেন। তবুও তিনি হাল ছাড়লেন না। এখন তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করার চেষ্টা করছেন। উদ্দীপকের হামিদা বেগমের ডেইরি ফার্মে ক্ষতির কারণ হলো তার মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাব রয়েছে। যার কারণে তার মধ্যে ডেইরি ফার্ম স্থাপনের মতো কোনো ধারণা ছিল না। ফলে ডেইরি ফার্ম স্থাপন করেই তিনি লোকসানের সম্মুখীন হন। এমন পরিস্থিতিগুলো দূর করার জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ করতে হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব হামিদা বেগমের ডেইরি ফার্মের ক্ষতি ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর