আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জনাব আরিফ কী ধরনের ভূমিকা রাখছেন? ব্যাখ্যা করো।
উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আরিফের ব্যবসায় উদ্যোগ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে- এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব আরিফ শিক্ষকতার পাশাপাশি শখ করে বনসাই সংগ্রহ ও সংরক্ষণ এবং চাহিদা অনুসারে বিক্রয় করেন। চাহিদা থাকায় তিনি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে বনসাই চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বাসার ছাদে একটি বনসাই নার্সারি গড়ে তুলেন। অদম্য ইচ্ছাশক্তিতে তিনি ২ জন কর্মচারী নিয়োগ করে বাসার সামনে আরও একটি নার্সারি গড়ে তোলেন। সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে পুরষ্কৃত করেছে। উদ্দীপকের জনাব আরিফের কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগ বলে বিবেচিত। দেশে চাকরির ক্ষেত্র সীমিত। তাই কেউ যদি নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিরাট সাফল্য এমনকি তার উদ্যোগের সফলতা দেখে অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য বিরাট সাফল্য এমনকি বয়ে আনে। তাই আমি মনে করি, আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আরিফের ব্যবসায় উদ্যোগ কার্যক্রমটি খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জনাব আরিফ কী ধরনের ভূমিকা রাখছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর