জনাব জসিমের ব্যবসায় প্রত্যাশিত মুনাফা না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ের সক্ষমতা না থাকায় জনাব জসিমের ব্যবসায়ে প্রত্যাশিত মুনাফা হয়নি। যেকোনো ব্যক্তির ব্যবসায় শুরু করার পূর্বে তার ব্যবসা করার সক্ষমতা আছে কি না তা যাচাই করা প্রয়োজন। এর প্রধান কারণ হলো ব্যবসায়ে সাফল্য লাভ বা অকৃতকার্য হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে ব্যবসায় শুরু করার পূর্বে সক্ষমতা যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে ব্যবসায়ের সক্ষমতা যাচাই একটি জটিল বিষয়। উদ্দীপকে জনাব জসিম দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে অতি স্বল্প সময়ের মধ্যে নিজ এলাকায় একটি ফাস্ট ফুডের দোকান শুরু করেন। এলাকাটি অর্থনৈতিকভাবে অনগ্রসর হওয়ায় তার প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। এক্ষেত্রে তিনি ব্যবসায়টি স্থাপনে ব্যবসায়ের সক্ষমতা যাচাই করেননি, যার কারণে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব জসিমের ব্যবসায় প্রত্যাশিত মুনাফা না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর