শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ' -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ'- উক্তিটি সঠিক ও যথার্থ। ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতি। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ এবং ধারণাগুলো মূল্যায়ন করে একটিকে নির্বাচন করা। উদ্দীপকের মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তিনি মনে করেন, 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ' পদক্ষেপ।' উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তার উক্তিটির যথার্থতা রয়েছে। একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকেই। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবাসামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। পণ্যের ধারণা থেকেই প্রকল্পের সূত্রপাত হয়। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। এসব বিষয় উদ্দীপকের মি. আজমের দৃষ্টিকোণ এবং কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল

উদ্দীপকে 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ' …

উদ্দীপক

পঞ্চগড় জেলার প্রবাস ফেরত মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তাই তিনি ফলের উৎপাদন খরচ কত হবে, পণ্যের দাম কত হবে, মুনাফা কেমন হবে প্রভৃতি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবসায়ের লাভজনকতা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মনে করেন যে, 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

Barisal · 2025

উত্তর

যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং কী পরিমাণ নগদ অর্থ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয় তাকে প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী বলা হয়।

উত্তর

সমআয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয়-ব্যয় সমান হয়। সমআয়-ব্যয় ব্যবসায়ের এমন একরকম পর্যায় যখন লাভও হয় না, ক্ষতিও হয় না। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য, 'মোট ব্যয়ের সমপরিমাণ হয় তাকে সমআয়-ব্যয় বলা হয়। যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয়-ব্যয় সমান হয় তাকে সমআয়-ব্যয় বিন্দু (Break Even Point) বলে। সমআয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়।

উত্তর

মি. আজিম তার ক্ষুদ্র ব্যবসায়ের যথার্থতা যাচাই করার ক্ষেত্রে মাইক্রোস্ক্রিনিং-এর অন্তর্গত বাণিজ্যিক দিক মূল্যায়ন করেছেন। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে উক্ত প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে উৎপাদন খরচের উপাদান, বিক্রয়মূল্য, আনুমানিক লাভ ইত্যাদি বিষয় খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। উদ্দীপকে পঞ্চগড় জেলার প্ররাস ফেরত মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তাই তিনি ফলের উৎপাদন খরচ কত হবে, পণ্যের দাম কত হবে, মুনাফা কেমন হবে প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবসায়ের লাভজনকতা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে, মি. আজম তার ক্ষুদ্র ব্যবসায়ের যথার্থতা যাচাইয়ের ক্ষেত্রে বাণিজ্যিক দিক মূল্যায়ন করছেন; যা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই পদ্ধতি মাইক্রোস্ক্রিনিং-এর অন্তর্গত।

উত্তর

'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ'- উক্তিটি সঠিক ও যথার্থ। ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতি। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ এবং ধারণাগুলো মূল্যায়ন করে একটিকে নির্বাচন করা। উদ্দীপকের মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তিনি মনে করেন, 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ' পদক্ষেপ।' উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তার উক্তিটির যথার্থতা রয়েছে। একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকেই। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবাসামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। পণ্যের ধারণা থেকেই প্রকল্পের সূত্রপাত হয়। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। এসব বিষয় উদ্দীপকের মি. আজমের দৃষ্টিকোণ এবং কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

প্রকল্প কাকে বলে?
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

প্রকল্প কাকে বলে?
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকল্প কাকে বলে?

প্রকল্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

বাজার চাহিদা কী?
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

বাজার চাহিদা কী?
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?প্রকল্প কাকে বলে?কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়েরজনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।